মোংলায় বৈশাখী শোভা যাত্রায় বাংলা নববর্ষ পালিত
ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট
"মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোংলায় অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় বর্ণিল মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য 'বৈশাখী শোভাযাত্রা' বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় মোংলা উপজেলা প্রশাসনের কর্মকর্তারা মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব জুলফিকার আলী শিক্ষক শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
শোভাযাত্রায় অংশ নেওয়া নারী-পুরুষ ও শিশুদের পরনে ছিল বৈশাখী সাজ। ব্যানার,ফেস্টুন এবং বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন অনুষঙ্গ নিয়ে অংশগ্রহণকারীরা নতুন বছরকে স্বাগত জানান।
মোংলা উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি। সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে দেশাত্মবোধক ও লোকজ সংগীত পরিবেশনা করা হয় পান্তা-ইলিশ উৎসব ঐতিহ্য বজায় রেখে বিভিন্ন স্থানে পান্তা ভাত ও ইলিশের আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় বাঙালির এই প্রাণের উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। নতুন বছরে সব সংকীর্ণতা ভুলে সুন্দর ও সমৃদ্ধ মোংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয় এই আয়োজন থেকে। মোংলার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো শহরকে উৎসবের নগরীতে পরিণত করে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com