মোংলায় স্বাধীনতা দিবসে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যুদ্ধজাহাজ উন্মুক্ত
রবি ডাকুয়া,বাগেরহাট প্রতিনিধি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মোংলায় বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের যুদ্ধজাহাজ সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়।
নৌবাহিনী ও কোস্ট গার্ড পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, দিবসটি উপলক্ষে নৌবাহিনীর দিগরাজ নেভাল জেটিতে যুদ্ধজাহাজ বিএনএস আবু বকর এবং কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তর জেটিতে বিসিজিএস কামরুজ্জামান সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।
বুধবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত সময়ে এসব যুদ্ধজাহাজ পরিদর্শনের সুযোগ পেয়ে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ সেখানে ভিড় করেন।
পরিদর্শনকালে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা আগত দর্শনার্থীদের জাহাজগুলোর সক্ষমতা, আধুনিক প্রযুক্তি এবং অপারেশনাল কার্যক্রম সম্পর্কে ধারণা দেন।
এতে দর্শনার্থীরা দেশের সমুদ্র নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থায় এসব জাহাজের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেন।
যুদ্ধজাহাজ পরিদর্শনের সুযোগ পেয়ে সাধারণ মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এটিকে এক ভিন্নধর্মী অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com