মোংলা পোর্ট পৌরসভায় ইজিবাইক দুর্ঘটনায় স্কুল ছাত্রী শিমু নিহত।
গাজী মনিরুজ্জামান (মনি) বার্তা সম্পাদক,
আজ ২০ এপ্রিল, সোমবার,সকাল ৮ঃ০০ ঘটিকার সময়, মোংলা পোর্ট পৌরসভার ১নং ওয়ার্ড, হাজিপাড়া স্কুল সংলগ্ন মোংলা পোর্ট পৌরসভা টু রামপাল মহাসড়কে মোংলার উদ্দেশ্যে মাছ বহনকারী বেপরোয়া গতিতে ছুটে চলা ইজিবাইক শিমু নামে ১১ বছরের এক স্কুল ছাত্রী ইজিবাইক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মো:শামীম হাওলাদার এর একমাত্র কন্যা সানজিদা আক্তার শিমু বয়স (১১), সরকারি টি,এ,ফারুক স্কুল এন্ড কলেজ ৬ষ্ঠ, শ্রেণী পড়ুয়া মেধাবী ছাত্রী ছিলেন,
এলাকাবাসী জানান, এই স্থানটিতে এর আগে আরো একাধিক দুর্ঘটনা ঘটেছে, কারণ এখানে একটি স্কুল, একটি মসজিদ রয়েছে, রাস্তা পারাপারের জন্য স্কুল এবং মসজিদের মুসল্লিদের কোন ব্যবস্থা নেই,
মোংলা পোর্ট পৌরসভা টু রামপাল মহাসড়কে চলা যানবাহনগুলো বেপরোয়া গতিতে ছুটে চলে, তাই অতি শীঘ্রই এখানে একটি স্প্রিড ব্রেকার প্রয়োজন। এলাকাবাসী এই অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে পরিত্রাণ পেতে সংশ্লিষ্ট মহলের সু দৃষ্টি কামনা করছেন।
মোংলা, ২০ এপ্রিল, সোমবার, ২০২৬ ইং
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com