ময়মনসিংহে পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রেরসদস্য আরও গ্রেফতার ০৪
মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালী মডেল থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে ৩১ জুলাই ভোর হতে সকাল পর্যন্ত কোতোয়ালী থানাধীন র্যালীর মোড়, চরপাড়া, ব্রাহ্মপল্লী এলাকা হইতে ছিনতাইকারী আরাফাত আকন্দ (২৬) পিতা-আহেদ আলী আকন্দ, মাতা-নূরে জান্নাত আক্তার, সাং-র্যালীর মোড় আটানী পুকুর পাড়, স্বপন মিয়া (২৫) পিতা-খোকন মিয়া, মাতা-নূরজাহান বেগম, সাং-র্যালীর মোড়, কালী বাড়ী রোড, নয়ন (৩৫), পিতা-মৃত বশির উদ্দিন, মাতা-খুরশিদা বেগম, সাং-আলীয়া মাদ্রাসা, রবিন (২৮) পিতা-ফরিদ, মাতা-আয়েশা, সাং-পুরাতন মেডিকেল গেইট, সর্বথানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এখানে উল্লেখ্য যে, গ্রেফতারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে ইতোপূর্বে চুরি, ছিনতাই, মাদক সহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। আটককৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আজকের দিন পর্যন্ত গত কয়েকদিনে মোট ৫৩ জন ছিনতাইকারীকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com