ময়মনসিংহ জেলা প্রশাসন, এর নির্দেশনায় বিভিন্ন উপজেলায় একাধিক মোবাইল কোর্ট পরিচালনা
মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ জেলা প্রশাসন এর নির্দেশনা জেলার বিভিন্ন উপজেলায় একাধিক মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ।
ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের বড়খিলা গ্রামে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ কর্তৃক আজ ৪জুলাই শনিবার সকালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মাদক সেবনের দায়ে ০১জনকে ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।
অপরদিকে, জেলার ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া বারোতোপা এলাকার সিরাজুল ইসলামের ছেলে মো: আকরামুল ইসলাম (৩৪) কে মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান কর্তৃক আজ শনিবার দুপুর ১.০০টায় পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং অর্থদন্ড প্রদান করা হয়।
এছাড়া ০৩/০৭/২০২৬ তারিখ শুক্রবার রাত আনুমানিক ১০:৪৫ ঘটিকায় ফুলবাড়ীয়া উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের পিডিবি বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মাদকদ্রব্য সেবন ও প্রয়োগের সাথে সম্পৃক্ত থাকার দায়ে ০১ জনকে ১৫ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড এবং অনাদায়ে ০৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অপর ০২ জনের প্রত্যেককে ০৭ দিনের কারাদন্ড ও অর্থদন্ড; অনাদায়ে ০৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসন কর্তৃক এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে জানা যায়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com