যশোরের বাঘারপাড়ায় গঠন করা হয়েছে নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম
মোঃওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর।।
যশোরের বাঘারপাড়ায় নারী শান্তি সহায়ক ওয়েভ প্লাটফর্ম গঠন করা হয়েছে। বুধবার , ২৯ অক্টোবর: দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের আওতায় ও এফসিডিও’র অর্থায়নে বাঘারপাড়া উপজেলা প্রেসক্লাবের হলরুমে “নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম (ওয়েভ) গঠন” বিষয়ক এই সভা অনুষ্ঠিত হয়।সভায় পিএফজি, ওয়াইপিএজি ও স্থানীয় নারী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি ও শান্তিপূর্ণ সমাজ গঠনে নারীর ভূমিকা নিয়ে আলোচনা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিস অ্যাম্বাসেডর ও অধ্যক্ষ মোস্তাক মোর্শেদ। সভায় সভাপতিত্ব করেন পিস অ্যাম্বাসেডর দিলরুবা পারভিন।পিএফজি সমন্বয়কারী মোঃ ইকরামুল কবির মিঠুর সঞ্চালনায় সভাটি পরিচালনা করেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর মোঃ আশরাফুজ্জামান।সভায় তিন সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়।সমন্বয়কারী দিলরুবা পারভিন, সহ-সমন্বয়কারী ময়না রায় ও তামান্না খাতুন।অংশগ্রহণকারীরা জানান, নবগঠিত এই প্ল্যাটফর্ম নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখবে। সভায় প্রশাসনের সহযোগিতায় আইনি সহায়তা ও ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানানো হয়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com