যশোরে নাশকতার পরিকল্পনার অভিযোগে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে আজ সোমবার তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
তুহিন ওই ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ডিবির ওসি মোহাম্মদ আলী জানান, চেয়ারম্যান তুহিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী লীগ সরকারের আমলে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এ ছাড়া বর্তমানে আওয়ামী লীগের হয়ে নানা নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, তুহিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com