যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মোঃওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর।।
বিকেলে যশোর শহরের টাউনহল ময়দানে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি এম. তমাল আহমেদ। এতে প্রধান অতিথি নার্গিস বেগম আরও বলেন, “বিএনপির অন্তর্নিহিত শক্তি হলো জাতীয়তাবাদ ও তৃণমূলের জনশক্তি। গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা গণতন্ত্রের পথে এক ধাপ এগিয়েছি। এখন প্রয়োজন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন—যার মাধ্যমে আমরা রক্তের ঋণ শোধ করবো।”
দেশ থেকে পালিয়ে যাওয়ার রাজনীতি বিএনপি করে না বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি বলেন, “বিএনপির নেতাকর্মীরা হাজারো নির্যাতন, নিপীড়ন আর মিথ্যা মামলার মুখেও দল কিংবা দেশ ছেড়ে পালায়নি। আমরা জনগণের জন্য লড়াই করি, পালানোর জন্য রাজনীতি করি না।”তিনি আরও বলেন, “যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে, তাদের ত্যাগ বৃথা যেতে পারে না। আগামী নির্বাচনে জাতীয়তাবাদী শক্তির বিজয় নিশ্চিত করতে হবে—এটাই হবে শহীদদের প্রতি আমাদের দায়বদ্ধতা।”অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, আমিনুর রহমান মধু, নাজমুল হোসেন বাবুল, আরিফুল ইসলাম আরিফ, মোহাম্মদ ইমদাদুল হকসহ নেতাকর্মীরা।সমাবেশ শেষে টাউনহল ময়দান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনিহার বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com