যশোর সদর হাসপাতালে দালাল ও অনিয়ম বিরোধী বিশেষ অভিযান
মোঃওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর।।
যশোর সদর হাসপাতালে দালাল কার্যক্রম ও বিভিন্ন অনিয়ম প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।মঙ্গলবার সকাল ১১টা ৩৫ মিনিট থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসুদেব কুমার মালো ও আশিস কুমার দাস। অভিযানে সহযোগিতা করেন সদর হাসপাতালের আরএমও মোঃ আহসান কবির (বাপ্পি) এবং এসআই মোঃ হালিম (সশস্ত্র) সহ পুলিশ সদস্যরা।অভিযান চলাকালে হাসপাতাল এলাকায় রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্স অবৈধভাবে পার্কিং অবস্থায় পাওয়া যায়। অ্যাম্বুলেন্সটির (চট্টগ্রাম-ছ ৭১-০০০১) চালক মোঃ আবুল কালাম আজাদ (৩০)-কে বৈধ গাড়ির কাগজপত্র প্রদর্শনের নির্দেশ দেওয়া হলে তিনি প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।এছাড়াও হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও আশপাশ এলাকা পরিদর্শন করা হয়। হাসপাতালের প্রধান ফটক সংলগ্ন অবৈধ দোকান মালিকদের দ্রুত দোকান অপসারণের জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতাল এলাকায় দালালচক্র ও অনিয়ম বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com