যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভুয়া ‘এন্টার্ন ডাক্তার’ আটক
মোঃওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর।।
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে এক ভুয়া ‘এন্টার্ন ডাক্তার’-কে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আটককৃতের নাম নীলা মল্লিক (২৫)। তিনি বাগেরহাট জেলার বাগেরহাট সদর উপজেলার কার্ত্তিকদিয়া গ্রামের বাসিন্দা। পিতা—জাহিদ মল্লিক।হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে হাসপাতালের জরুরি বিভাগে অ্যাপ্রন পরিহিত অবস্থায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন নিলা। নিজেকে এন্টার্ন ডাক্তার পরিচয় দিয়ে রোগী সেবায় সম্পৃক্ত হতে চাইলে স্টাফদের সন্দেহ হয়। পরে হাসপাতালের কর্মীরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন।জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নীলা মল্লিক অসংগত ও বিভ্রান্তিকর তথ্য দেন। তিনি নিজেকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স হিসেবে পরিচয় দেন, কিন্তু প্রাথমিক অনুসন্ধানে তার দাবির সত্যতা মেলেনি।পরবর্তীতে হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে হেফাজতে নেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com