1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের ইউএফও ফাইল ঘিরে নতুন রহস্য

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ২ সময়

যুক্তরাষ্ট্রের নতুন করে প্রকাশ করা ইউএফও ফাইল ঘিরে আগ্রহের মধ্যে, চীনের এক গবেষক একটি অদ্ভুত ভিডিও নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন।

 

বেইজিংয়ের গবেষক ঝাং নান বলেন, ২০২০ সালে ফ্লোরিডায় যুক্তরাষ্ট্রের সামরিক ইনফ্রারেড সেন্সরে ধারণ করা প্রায় ৫ মিনিটের ভিডিওটি তাকে বিশেষভাবে আকর্ষণ করেছে।

 

ভিডিওতে একটি মানব-আকৃতির বস্তু আকাশে ভেসে থাকতে দেখা যায়, পরে হঠাৎ খুব দ্রুত অন্য স্থানে চলে যায়।

চীনা গবেষক ঝাং নান বলেছেন, বিশ্লেষণে ধারণা করা হয়েছে ওই বস্তুর গতি পৃথিবীর মাধ্যাকর্ষণের চেয়েও প্রায় ৬০০ গুণ বেশি হতে পারে, যা বর্তমান প্রযুক্তি বা কোনো জীবিত প্রাণীর জন্য অসম্ভব। তবে তিনি এটিও বলেন, পর্যাপ্ত তথ্য না থাকায় বিষয়টি পুরোপুরি নিশ্চিত করা যায়নি। তবে বস্তুটির কোনো দৃশ্যমান ইঞ্জিন বা প্রপালশন সিস্টেম ছিল না এবং চলার সময় সেটির আকৃতিও পরিবর্তিত হতে দেখা গেছে।

 

 

তাই গবেষক ঝাং নান বলেন, ৬০০ জি-এর বেশি গতির সম্ভাবনাও পুরোপুরি বাতিল করা যায় না। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর থেকে প্রকাশিত নতুন ইউএফও ফাইলগুলো আগের ঝাপসা ছবির তুলনায় অনেক বেশি আকর্ষণীয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd