যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি অর্জন,
৩টি বিশ্ববিদ্যালয়ের পিস অ্যাম্বাসেডর মনোনীত স্কাউট নেতা -ডা.সৈয়দ মো. হায়দার আলী
নুরনবী সোহেল, নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ স্কাউটস এর বিশিষ্ট সংগঠক, মৌবন মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক এবং গাজীপুর জেলা রোভারের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত স্কাউট নেতা ডা. সৈয়দ মো. হায়দার আলী যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব ফিলোসফি (PHD) ডিগ্রি অর্জন করেছেন। একই সঙ্গে তাঁর আন্তর্জাতিক অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্রের তিনটি বিশ্ববিদ্যালয়ের পিস অ্যাম্বাসেডর (Peace Ambassador) হিসেবে মনোনীত হওয়ার গৌরব অর্জন করেছেন।
এই আন্তর্জাতিক অর্জন বাংলাদেশ স্কাউটিং অঙ্গনে আনন্দ ও গর্বের নতুন মাত্রা যোগ করেছে। স্কাউটিং, যুব নেতৃত্ব, শান্তি প্রতিষ্ঠা, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিনের নিষ্ঠা ও অবদানের ধারাবাহিক স্বীকৃতি হিসেবেই এ সম্মানকে দেখছেন সংশ্লিষ্টরা।
নিজের এই সাফল্যের প্রতিক্রিয়ায় ডা. সৈয়দ মো. হায়দার আলী বলেন, জীবনের প্রতিটি অর্জনের পেছনে রয়েছে তাঁর শিক্ষক, প্রশিক্ষক এবং স্কাউটিং পরিবারের সদস্যদের আন্তরিক সহযোগিতা, দিকনির্দেশনা ও দোয়া। তিনি বিশেষভাবে বাংলাদেশ স্কাউটসের সকল অঞ্চলের কমিশনার, আঞ্চলিক সম্পাদক, আঞ্চলিক উপ-কমিশনার (প্রশিক্ষণ), আঞ্চলিক পরিচালক, উপ-পরিচালক, ট্রেনিং টিমের সদস্য এবং বিভিন্ন কনফারেন্সে অংশগ্রহণকারী লিডার ট্রেইনারদের প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, "স্কাউটিং আমাকে শুধু একজন সংগঠক হিসেবে নয়, একজন মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলেছে। আজকের এই অর্জন একান্তই আমার ব্যক্তিগত নয়; এটি আমার সকল শিক্ষক, প্রশিক্ষক, সহযোদ্ধা এবং শুভাকাঙ্ক্ষীদের সম্মিলিত অনুপ্রেরণার ফল। তাঁদের ভালোবাসা, সহযোগিতা ও দোয়াই আমাকে এই অবস্থানে পৌঁছাতে সহায়তা করেছে।"
ডা. হায়দার আলী আরও বলেন, একজন স্কাউট লিডার হিসেবে আন্তর্জাতিক এই স্বীকৃতি তাঁর দায়িত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও তিনি দেশ, জাতি ও মানবতার কল্যাণে কাজ করে যেতে চান এবং নতুন প্রজন্মকে নৈতিকতা, নেতৃত্ব, মানবিক মূল্যবোধ ও শান্তির চেতনায় উদ্বুদ্ধ করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন।
তিনি মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে প্রার্থনা করেন, যেন তাঁকে দেশ ও সমাজের কল্যাণে আরও কার্যকরভাবে কাজ করার তাওফিক দান করা হয়। পাশাপাশি তিনি তাঁর সকল শ্রদ্ধেয় শিক্ষক, প্রশিক্ষক, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নেক হায়াত কামনা করেন।
উল্লেখ্য, ডা. সৈয়দ মো. হায়দার আলী দীর্ঘদিন ধরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্কাউটিং কার্যক্রমের পাশাপাশি যুব উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, শান্তি প্রতিষ্ঠা, পরিবেশ সংরক্ষণ, মানবিক সেবা এবং সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থেকে তিনি বিশ্বব্যাপী শান্তি, সম্প্রীতি এবং টেকসই উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে কাজ করছেন। তাঁর অসামান্য অবদান ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে একাধিক সম্মাননা ও স্বীকৃতি লাভ করেছেন।
স্কাউটিং অঙ্গনের অনেকেই মনে করছেন, ডা. সৈয়দ মো. হায়দার আলীর এই আন্তর্জাতিক সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়; এটি বাংলাদেশের স্কাউটিং আন্দোলনের জন্যও একটি গৌরবময় অধ্যায়। তাঁর এই কৃতিত্ব দেশের তরুণ স্কাউট ও যুবসমাজকে উচ্চশিক্ষা, নেতৃত্ব এবং মানবকল্যাণে আরও নিবেদিত হয়ে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com