মাগুরা-২ (শালিখা–মহম্মদপুর) আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের ফেসবুক পোস্ট। দলীয় মনোনয়ন না পেলেও এলাকার মানুষের আস্থার জায়গা হয়ে থাকার বিষয়টি তুলে ধরে দেওয়া ওই পোস্টে প্রকাশ্য সমর্থন জানিয়েছেন মাগুরা- ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেওয়া কাজি সালিমুল হক কামাল।
রবিউল ইসলাম নয়নের পোস্টে মন্তব্য করে কাজি সালিমুল হক কামাল বলেন, দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে নয়নের ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে, যা বর্তমানে দলের প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীর নেই। তাঁর দাবি, দলের প্রায় ৯০ শতাংশ নেতাকর্মী নয়নের পক্ষে রয়েছেন।
কাজি সালিমুল হক কামাল আরও বলেন, দল যদি রবিউল ইসলাম নয়নকে মনোনয়ন দেয়, তাহলে তিনি খুশি হবেন এবং বঞ্চিত নেতাকর্মীরাও সন্তুষ্ট থাকবেন। এতে দল আরও শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন তিনি। নেতাকর্মীদের চাপ এবং তাঁদের বাঁচাতে তিনি নির্বাচন করতে সম্মত হয়েছেন জানিয়ে কাজি সালিমুল হক কামাল বলেন, দল নয়নকে মনোনয়ন দিলে তিনি নিজে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। এতে তাঁর পরিবারও খুশি হবে বলে উল্লেখ করেন তিনি।
এর আগে, রবিউল ইসলাম নয়ন ফেসবুক পোস্টে উল্লেখ করেন, দলীয় মনোনয়ন না পেলেও এখনো মাগুরা-২ এলাকার মানুষ বিপদে-আপদে তাঁকেই খুঁজে ফিরছেন। তিনি রাজনীতিতে আত্মকেন্দ্রিকতা পরিহার করে মানুষের কল্যাণকে সর্বাগ্রে রাখার আহ্বান জানান।
রবিউল ইসলাম নয়নের পোস্ট ও কাজি সালিমুল হক কামালের মন্তব্য ঘিরে মাগুরা-২ আসনের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য ও আলোচনা সৃষ্টি হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কাজী সালিমুল হক কামালের এই মন্তব্য রবিউল ইসলাম নয়নের প্রয়োজনীয়তা ও গ্রহণযোগ্যতা কতটুক তা প্রমাণ করে এবং আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন ও নেতৃত্ব নির্ধারণে নতুন মাত্রা যোগ করতে পারে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com