রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া এলাকায় রেল লাইনে বেনাপোলগামী ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা এক ব্যক্তি (বয়স আনুমানিক ৪২) নিহত হয়েছেন।
রবিবার (৫ এপ্রিল) বিকালে রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, শনিবার (৪ এপ্রিল) রাত আড়াইটার দিকে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরো জানান, নিহতের বয়স আনুমানিক ৪২ বছর বলে ধারণা করা হচ্ছে।
তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার পর রেলওয়ে পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com