রাজবাড়ীর গোয়ালন্দে টাকা পয়সা লেনদেন কেন্দ্র করে
হ/ত্যা/
র ২ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর
রাজবাড়ীর গোয়ালন্দে টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে ছুরিকাঘাতে শরিফুল ইসলাম হীরা (৪০) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। অন্যদিকে হ/ত্যা/র মাত্র দুই ঘণ্টার মধ্যে কামরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পরে আদালতে তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
আজ
শনিবার সকাল ১০টার দিকে গোয়ালন্দ ঘাট থানার ভেতায় মোড় এলাকায় এ হ/ত্যা/কা/ণ্ড ঘটে।
নিহত শরিফুল ইসলাম হীরা গোয়ালন্দ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুমড়াকান্দি এলাকার বাসিন্দা। এ ঘটনায় তার স্ত্রী সামছুন নাহার মুক্তা বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় একটি
হ/ত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, টাকা-পয়সার দেনা-পাওনার হিসাব নিয়ে শরিফুল ইসলাম হীরা ও কামরুল ইসলামের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে কামরুল ইসলাম ধারালো ছুরি দিয়ে শরিফুল ইসলাম হীরাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। ব্যবহৃত ছুরিটি ঘটনাস্থলে ফেলে যান তিনি।
গুরুতর আহত অবস্থায় শরিফুল ইসলাম হীরাকে পরিবারের সদস্যরা গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের স্ত্রীর এজাহারের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করা হয়। এরপর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে অভিযান শুরু করে।
অভিযানের এক পর্যায়ে শনিবার দুপুর ১২ টার দিকে গোয়ালন্দের ছোট ভাকলা এলাকা থেকে মামলার আসামি কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর কামরুল ইসলামকে আদালতে সোপর্দ করা হলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। পরে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় দায়ের করা মামলাটি তদন্তাধীন রয়েছে।
মামলা সূত্র: গোয়ালন্দঘাট থানার মামলা নং-০৯, তারিখ ৮ আগস্ট ২০২৬; ধারা—৩০২, পেনাল কোড।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com