রাজবাড়ীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে ৫ জনকে দণ্ড
রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীতে মাদকবিরোধী বিশেষ মোবাইল কোর্ট অভিযানে গাঁজাসহ ৫ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।আজ সকাল ১০.০০ টা হতে দুপুর ১২.০০ টা পর্যন্ত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, রাজবাড়ী মোঃ আবুবকর সিদ্দিক এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যবৃন্দ রাজবাড়ী সদর থানাধীন বিনোদপুর লক্ষীপুর, লোকোশেড এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে সন্দেহভাজন ব্যক্তিদের দেহ তল্লাশি করে গাঁজা সহ ৫ জনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন— মো: আবিদ হোসেন রাতুল (২৬), মো: মনির রায়হান (১৯), সাধন সরকার (৩২), রিপাত (১৯) ও জাহিদুল হাসান হিমেল (২৭)।
পরবর্তীতে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক আটক আসামীদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com