1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

রাজশাহীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধি :
  • আপডেটের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ০ সময়

রাজশাহীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীর দুর্গাপুরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২০ অক্টোবর) বিকেলে উপজেলার নওপাড়া ইউনিয়নের পালশা উচ্চ বিদয়ালয় মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী -৫ পুঠিয়া-দূর্গাপুর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি ব্যারিস্টার রেজাউল করিম।

এসময় ব্যারিস্টার রেজাউল করিম বলেন , বাংলাদেশে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকারের আন্দোলনে তার ভূমিকা অনস্বীকার্য। কখনও অন্যায়ের কাছে মাথা নত করেননি তিনি একজন আপোষহীন নেত্রী । নির্যাতন ও জুলুমের মধ্য দিয়েও দেশের গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন। দ্রুত তার রোগমুক্তি কামনা করছি। তিনি যেনো আবারও দেশেকে নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd