রাণীশংকৈলে বনকালী মন্দিরে ভাঙচুর, শিব প্রতিমা ক্ষতিগ্রস্ত
ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি
হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মহলবাড়ি এলাকায় অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় শ্রী শ্রী বনকালী মন্দির-এ ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রতিদিনের মতোই সন্ধ্যায় মন্দিরে পূজা-অর্চনা ও প্রদীপ প্রজ্বলন শেষে ভক্তরা নিজ নিজ বাড়িতে ফিরে যান। পরদিন সকাল প্রায় ১০টার দিকে গণেশ চন্দ্র নামে এক ব্যক্তি তার দুই সন্তানকে সঙ্গে নিয়ে মন্দিরে গেলে অস্বাভাবিক কিছু দেখতে পান। মন্দিরের বাঁশের তৈরি দরজা খোলা ছিল এবং ভেতরে প্রবেশ করে দেখা যায়, চারটি প্রতিমার মধ্যে শিব ভোলানাথের প্রতিমার পেটের অংশ ভাঙা। সেখানে আগুনে পোড়ানোর চিহ্ন ও ছাই পড়ে থাকতে দেখা যায়।
ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে মন্দিরের জমির মালিক জোনাকুকে জানানো হয়। তবে অভিযোগ রয়েছে, বিষয়টি জানার পরও তিনি তাৎক্ষণিক কোনো ব্যবস্থা না নিয়ে ব্যক্তিগত কাজে দিনাজপুরে চলে যান।
পরে রাত সাড়ে ১০টার দিকে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে গণমাধ্যমকর্মীরাও ঘটনাস্থলে পৌঁছান।
এ ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয়রা দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com