রাণীশংকৈলে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত, দলীয় নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান
ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি
হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ নভেম্বর রাত ১০টার দিকে শান্তা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় উপজেলা বিএনপি’র সভাপতি আতাউর রহমান সভাপতিত্ব করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। তিনি সংগঠনের নেতাকর্মীদের সংগঠিত ও সক্রিয় থাকার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ।
বর্ধিত সভাটি পরিচালনা করেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরনবী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহাম্মদ, পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়ারুল হক জিয়া, পৌর বিএনপি সভাপতি শাহাজান আলী, সাধারণ সম্পাদক মহশিন আলী, সাংগঠনিক সম্পাদক এমআর বকুল মজুমদার, ইউনিয়ন বিএনপি সভাপতি জমিরুল ইসলাম, যুবদলের সাবেক সম্পাদক আক্তারুল ইসলামসহ ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
বর্ধিত সভায় দলকে শক্তিশালী করা, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আগামীর কর্মসূচি সফল করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com