রাণীশংকৈলে বিশেষ অভিযানে আ’লীগের দুই নেতাকর্মী গ্রেফতার
ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি
হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে দুজনকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—
মোঃ এনামুল হক (৫২), পিতা মৃত কফিল উদ্দিন, সাং ভন্ডগ্রাম, রাণীশংকৈল।
এবং
মোঃ দেলোয়ার হোসেন ওরফে জিন্নাহ (৩৫), পিতা মৃত বশির উদ্দিন, সাং বড় চিকনি।
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে রাণীশংকৈল থানার মামলা নং–২/১৬, তারিখ ০৫/০২/২৫ খ্রি. অনুযায়ী গ্রেফতার দেখানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বুধবার সকালে আদালতের মাধ্যমে দুজনকে জেল হাজতে পাঠানো হয়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com