রাণীশংকৈলে ৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার,
হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাদকবিরোধী অভিযানে খালেদ হাসান মিলন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) রাতে উপজেলার নেকমরদ ইউনিয়নের পারকুন্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানা পুলিশের একটি দল পারকুন্ডা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক আচরণের কারণে মিলনকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৬টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
স্থানীয়দের অভিযোগ, আটক খালেদ হাসান মিলন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার কর্মকাণ্ডের কারণে এলাকায় মাদকের বিস্তার ঘটেছে বলে তারা দাবি করেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার খালেদ হাসান মিলনকে আদালতে পাঠানো হয়েছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com