রাত পোহালেই পবিত্র ঈদুল ফিতর
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
রাত পোহালেই শনিবার পবিত্র ঈদুল ফিতর। মাসব্যপী সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস রোজা, ইবাদত - বন্দেগি, সংযম ও আত্মশুদ্ধির পর খুশীর বার্তা নিয়ে এলো ঈদ।
রাত পোহালেই ঈদের আনন্দ ঘরে ঘরে ছড়িয়ে পড়বে। ধর্মপ্রাণ মুসলমানদের জীবনে ঈদের সকাল এক নতুন উচ্ছ্বাস নিয়ে হাজির হয়।
ঈদের সকালে ধর্মপ্রাণ মুসলমানরা নতুন পোশাক পরে ঈদগা ও মসজিদে গিয়ে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে মহান আল্লাহর কাছে দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত করা হয়। ঈদের দিন শিশু কিশোর থেকে শুরু করে সবাই ঈদের কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন।
ঈদের দিন ঘরে ঘরে তৈরি হয় সেমাই, পায়েস সহ নানা ধরনের খাবার।
প্রতি বারের মতো এ বছরও ঈদ যাএায় নৌ, সড়ক, রেলপথ, আকাশ পথে ঘরমুখো মানুষের ভীড় ছিল। পরিবারের ও প্রিয়জনের সাথে ঈদ করতে কষ্ট করে হলেও ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছেন মানুষ।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঈদগাঁগুলোতে পরিষ্কার পরিচ্ছন ও প্যান্ডেল তৈরি করা হয়েছে। শহরে শান্তিপূর্ন পরিবেশে
মুসল্লিরা নামাজ আদায় করতে পারেন সেই জন্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। ঈদের নামাজকে কেন্দ্র করে সবার মাঝে উৎসবমুখর পরিবেশে বিরাজ করছে।
পবিএ ঈদুল ফিতর কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতার এক অনন্য বার্তা। পবিএ ঈদুল ফিতর মানুষকে শেখায় সবার সাথে ভাগ করে নেওয়া সত্যিকারে আনন্দ।
পবিএ ঈদুল ফিতর সকল মানুষের জীবনে নিয়ে আসুক সুখ, শান্তি। সবাই কে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com