রানীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি
হাসিনুজ্জামান মিন্টু,
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী তিন বছরের জন্য নতুন স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি) গঠন করা হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে শিক্ষানুরাগী মুনতাসির আল মিঠুকে সভাপতি এবং মোশারফ হোসেনকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী গঠিত ১২ সদস্যের এই কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুর রহমান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— তফিল উদ্দিন, তানিয়া আক্তার, রাবেয়া খাতুন, সুমি বসাক, মমিন, খোদাবকস, আব্দুল রহিম ও বদরুল আলম।
নবগঠিত কমিটির সভাপতি মুনতাসির আল মিঠু বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং একটি সুন্দর শিক্ষার পরিবেশ গড়ে তুলতে তিনি শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে কাজ করবেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুর রহমান বলেন, নতুন কমিটির সম্মিলিত উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত পরিচিতি সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিদ্যালয়ের শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com