রামভদ্রপুরে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে তরুণ নেতা পারভেজ আহামেদ
ফয়জুর রহমান (ময়মনসিংহ ) ফুলপুর প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ২নং রামভদ্রপুর ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তরুণ সমাজসেবক ও যুবদল নেতা পারভেজ আহামেদ। সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর থেকেই ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে পারভেজ আহামেদ সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। এলাকার বিভিন্ন সমস্যা সমাধান, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণদের সংগঠিত করার ক্ষেত্রে তার ভূমিকা ইতোমধ্যেই রামভদ্রপুর ইউনিয়নে ইতিবাচক সাড়া ফেলেছে।
ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, তরুণ ও উদ্যমী নেতৃত্ব হিসেবে পারভেজ আহামেদ ইতোমধ্যে অনেকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। স্থানীয়রা মনে করেন, সৎ ও দায়িত্বশীল নেতৃত্ব পেলে ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
স্থানীয় একাধিক ভোটার বলেন, “পারভেজ আহামেদ দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করছেন। একজন তরুণ ও কর্মঠ নেতা হিসেবে তিনি রামভদ্রপুর ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আমরা আশা করি।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ নেতৃত্বের উত্থান স্থানীয় রাজনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। এ ক্ষেত্রে পারভেজ আহামেদের জনপ্রিয়তা তাকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে শক্ত অবস্থানে নিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে নির্বাচনকে ঘিরে এখনো অন্যান্য সম্ভাব্য প্রার্থীরাও মাঠে সক্রিয় রয়েছেন। শেষ পর্যন্ত ভোটারদের রায়েই নির্ধারিত হবে কে হচ্ছেন রামভদ্রপুর ইউনিয়নের আগামী দিনের চেয়ারম্যান। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এলাকায় রাজনৈতিক আলোচনা ও প্রচারণা আরও জোরদার হচ্ছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com