রাষ্ট্রের কাছে চাই
তাছলিমা আক্তার মুক্তা
রাষ্ট্রের কাছে কতোকিছু চাই কতো যে মোদের দাবি
দাবি করলে যাবেনা পাওয়া দায়িত্বও নিতে হবে
দায়িত্ব নিতে চাও না তবে অধিকার কেন চাও ?
মনে কি তবে হয়না তোমার অধিকার চাইছো ফাও ?
দায়িত্ব নিতে শিখবে যেদিন অধিকার চেয়ে দেখো
নিজ দায়িত্ব পালন করে অধিকার চাইতে শিখো।
অধিকার আর দায়িত্ব সমাজের এপিঠ ওপিঠ
নিজেরা নিজেকে উন্নয়ন করলে দেশ হবে ফিট।
সমাজ থেকে মুছে যাবে দুর্নীতি আর ক্ষত
ন্যায় অবিচার সমাজে আছে যতো ,
জীবনের মানে এই নয় যে খেয়ে পড়ে বেঁচে থাকা
জীবনের মানে এটাই সমাজের সবাইকে ভালো রাখা।
কারোর একার পক্ষে সম্ভব হবে না সমাজের উন্নয়ন
আমরা মানুষ হলেই হবে মিটবে সকল প্রয়োজন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com