রূপসা থানায় অভিযোগ: ১৪ বছরের বকেয়া ভাড়া ও প্রাণনাশের হুমকির দাবি প্রবাসীর
মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক
খুলনার রূপসা থানায় জমি ক্রয়, দীর্ঘদিনের বকেয়া ভাড়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে একটি লিখিত আবেদন করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী পারভীন আক্তার। অভিযোগপত্রে পারভীন আক্তার দাবি করেন, ২০১২ সালের ১৫ মার্চ তিনি তার স্বামীর বড় ভাই মো. আলী মিয়ার কাছ থেকে বিল্ডিংসহ দুই কাঠা জমি ক্রয় করেন। পরে আলী মিয়া ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকার অনুরোধ করলে তিনি তাতে সম্মতি দেন। প্রথম দুই মাসের ভাড়া পরিশোধ করা হলেও এরপর দীর্ঘ ১৪ বছর ধরে আর কোনো ভাড়া দেওয়া হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে আরও বলা হয়, বর্তমানে বকেয়া ভাড়ার পরিমাণ প্রায় ৪ লাখ ১৯ হাজার ৫০০ টাকা। ও দারকিত্ত্ব ৭ লাখ রুপালি ব্যাংকের মাধ্যমে নিয় এ টাকা চাইতে গেলে আলী মিয়া এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগকারী পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি ও জমি জবরদখলের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করা হয়েছে।
অভিযোগে অভিযুক্ত হিসেবে মো. আলী মিয়া, তার স্ত্রী সাবিনা আক্তার এবং ছেলে মো. তাওয়াবের নাম উল্লেখ করা হয়েছে। স্থানীয়দের দাবি, তারা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এবং মাদক কারবারের সঙ্গেও সম্পৃক্ত বলে পরিচিত।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, বকেয়া ভাড়া আদায় এবং ১৫ দিনের মধ্যে বাড়ি খালি করার ব্যবস্থা নিতে রূপসা থানায় আবেদন করেছেন অভিযোগকারী।
তবে অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com