রেঞ্জ রিজার্ভ ফোর্স সেকেন্ডারী স্কুল খুলনার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক
: রেঞ্জ রিজার্ভ ফোর্স সেকেন্ডারী স্কুল (আরআরএফ) খুলনার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত। ২৯ জানুয়ারি বৃহস্পতিবার বিদ্যালয়ের ৩৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ)'র কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ হাতেম আলী,পিপিএম-সেবা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আর আর এফ খুলনার ডেপুটি কমান্ড্যান্ট মোঃ ফয়েজ আহম্মদ,পিপিএম সেবা. এ এস পি মোঃ আফজাল হোসেন, আর আর এফ এর আর আই মোঃ আবুল বাশার, বিদ্যালয়ের অভিভাবক সদস্য এ্যাডঃ মোঃ কামাল হোসেন ও শামিমা সুলতানা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মতিয়ার রহমান ও দিলরুবা আমিনের যৌথ সঞ্চালনায় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবু জাফর সরকার। ক্রীড়া পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিল্লাল হোসেন, মাকসুদা কাজী, সুবর্ণী আক্তার, মহিউদ্দিন, হামিদা খাতুন, অজিত কুমার বাগচি, আশরাফুল ইসলাম, হাসিনা খাতুন, তাসরিন ইয়াসমিন, সোনিয়া খাতুন, ফাতেমা খাতুন, নুরতাজসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ। প্রধান অতিথি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দের সামনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর ডিসপ্লে পরিবেশন করেন। পরে প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক শিক্ষক শাহজাহান হাওলাদার, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com