রেঞ্জ রিজার্ভ ফোর্স সেকেন্ডারী স্কুল খুলনার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক
রেঞ্জ রিজার্ভ ফোর্স সেকেন্ডারী স্কুল, খুলনার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় বিদ্যালয়ের অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আর আর এফ খুলনার কমান্ড্যান্ট অ্যাডিশনাল ডিআইজি মোঃ হাতেম আলী,পি পি এম সেবা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর আর এফ খুলনার ডেপুটি কম্যান্ডডেন্ট পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের কার্যনির্বাহ পর্ষদের সদস্য খুলনা জজকোর্টের অ্যাডভোকেট মোঃ কামাল হোসেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মতিয়ার রহমানের সঞ্চালনা অনুষ্ঠানের শিক্ষকদের মধ্য থেকে বক্তৃতা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু জাফর সরদার। অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডিশনাল ডিআইজি মোঃ হাতেম আলী,পি পি এম সেবা তিনি তাঁর বক্তৃতায় বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদেরকে যোগ্য করে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের। শিশুদের মেধা চর্চার মধ্য দিয়ে বিকশিত করতে হবে। তিনি বলেন সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য মানুষের কল্যাণে কাজ হবে। যে জাহান্নাম থেকে মুক্তি পেল জান্নাতুল পেল সেই সফল উল্লেখ করে তিনি বলেন আমাদের শিক্ষার্থীদেরকে মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসাবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com