রৌমারীতে চাঁদাবাজির মিথ্যা অপবাদের প্রতিবাদ সংবাদ সম্মেলন
নুরুল আমিন রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: রৌমারী উপজেলায় পরিবহনে চাঁদাবাজির মিথ্যা অপবাদের প্রতিবাদের সংবাদ সম্মেলন করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে রৌমারী উপজেলার কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন রৌমারী শাখা কার্যালয়ে এ সংবাদ সম্মেলনটি করা হয়। সংবাদ সম্মেলনে লিখত বক্তব্যে কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জিন্নাত আলী বলেন, ‘শুক্রবার (৩ এপ্রিল) আনুমানিক রাত ৯টার দিকে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন রৌমারী উপজেলা শাখাকে’ চাঁদাবাজির মিথ্যা অপবাদ দিয়ে শাওন পরিহনের মালিক আব্দুল মতিন ও তার সঙ্গে থাকা লোকজন নিয়ে ঘৃর্ণ অপচেষ্টা চালিয়েছেন।’তিনি আরও বলেন, ‘শাওন পরিবহনের মালিক আব্দুল মতিনের ছয়টি পরিবহন (বাস) চলে। আবার দুইটি পরিবহন (বাস) কিনে চলাচল শুরু করিয়েছেন তিনি। কিন্তু সংগঠনকে না জানিয়ে চালালে পরিবহনের শৃঙ্খলা ভঙ্গের সম্ভাবনা দেখা দেওয়ায় ওই পরিবহন (বাস) দুইটি কোন সড়কে চলাচল করে তার কাউন্টারে গিয়ে জানতে চান সংগঠনের নেতৃবৃন্দ। এতে ক্ষিপ্ত হয়ে তার সঙ্গে থাকা লোকজনকে নিয়ে চাঁদাবাজ, চাঁদাবাজ বলে চিৎকার করেন মালিক আব্দুল মতিন। এ সময় কিছু সাংবাদিক ভাইকে ডেকে কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস (রেজি.৩১৪) রৌমারী উপজেলা শাখাকে সম্পূর্ণ অবৈধ বলে ঘোষণা করেন এবং শ্রমিকদের নামে চাঁদাবাজির মিথ্যা অপবাদ, কুরুচিপূর্ণ মন্তব্য ও গালিগালাজ করে শ্রমিকদের ভাবমূর্তি মারাত্মকভারে ক্ষুন্ন করেছেন আব্দুল মতিন।’এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জিন্নাত আলী। এসময় সহসভাপতি শহিদুর রহমান বলেন, ‘একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই কমিটিকে অবৈধ ঘোষণা করেছেন। সংগঠন অবৈধ নয়, তার ব্যবসায় অবৈধ। তিনি নিজেও অবৈধ। এর আগে আমরা দেখেছি, তিনি বিভিন্ন অবৈধ ও অশ্লীল কাজে লিপ্ত। তিনি দশ বছর আগে মানুষের গাড়ি চালিয়েছেন। তিনি কিভাবে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন? কিভাবে এতগুলো গাড়ির মালিক হলেন।
এ ঘটনায় প্রশাসনের কাছে বিচারের দাবি জানান তিনি।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com