লালমনি এক্সপ্রেসের শিডিউল বিপর্যয়: নিয়মে ৯টা, বাস্তবে মধ্যরাত; দেখার কেউ নেই!
উত্তরবঙ্গের মানুষের রাজধানী যাতায়াতের অন্যতম ভরসা ‘লালমনি এক্সপ্রেস’ এখন যাত্রী ভোগান্তির আর এক নাম। রেলওয়ের সময়সূচির তোয়াক্কা না করে প্রতিনিয়ত ঘণ্টার পর ঘণ্টা বিলম্বে চলাচল করছে ট্রেনটি। কর্তৃপক্ষের চরম উদাসীনতায় ক্ষুব্ধ সাধারণ যাত্রীরা।
অনুসন্ধানে দেখা যায়, লালমনিরহাট স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার নির্ধারিত সময় সকাল ৯টা ১০ মিনিট থাকলেও, বেশিরভাগ দিনই সকাল ১১টার আগে ট্রেনটি প্লাটফর্ম ছাড়ে না। একই অবস্থা ঢাকা ফিরতি পথেও। ঢাকার কমলাপুর স্টেশন থেকে রাত ৯টা ৪৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও ট্রেনটি প্রায়ই রাত ২টার পর যাত্রা শুরু করে।
ভুক্তভোগী যাত্রীরা অভিযোগ করে বলেন, "ট্রেনটি কখন আসবে বা ছাড়বে তার কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না। স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে অসুস্থ হয়ে পড়ছেন বৃদ্ধ ও শিশুরা।" এই বিষয়ে স্টেশন কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তারা মুখ খুলতে রাজি হননি। রেলওয়ের এমন নীরবতা আর অব্যবস্থাপনা যেন দেখার কেউ নেই। যাত্রী সাধারণের দাবি, দ্রুত এই শিডিউল বিপর্যয় কাটিয়ে ট্রেনটির স্বাভাবিক চলাচল নিশ্চিত করা হোক।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com