শরীয়তপুরে চুরির সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু।
(শরীয়তপুর প্রতিনিধিঃ)
শরীয়তপুর সদর উপজেলায় চুরির সন্দেহে গণপিটুনির শিকার হয়ে এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মে) সকালে উপজেলার আংগারিয়া ইউনিয়নের সিঙ্গাইরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক (৩৫) বছর বলে ধারণা করা হচ্ছে, তবে এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আংগারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ঈমান আলী মোল্লা জীবিকার জন্য ব্যাটারিচালিত ভ্যান চালান। শুক্রবার ভোরে এক ব্যক্তি তার বাড়িতে ঢুকে ভ্যান চুরির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত জড়ো হন।
পরে স্থানীয়রা ওই ব্যক্তিকে আটক করে চোর সন্দেহে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় দুপুর ১২টার দিকে তাকে শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য আরিফ মোল্লা জানান, ভ্যান চুরির অভিযোগে এলাকাবাসী একজনকে ধরে ফেলে এবং উত্তেজিত জনতা তাকে বেঁধে রেখে মারধর করে। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু ঘটে।
শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মিতু আক্তার বলেন, গুরুতর আহত অবস্থায় একজনকে জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে পিবিআই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে তিনি জানান।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com