শরীয়তপুর–১ আসনে বিজয়: বিআইএ প্রেসিডেন্ট সাঈদ আহমেদকে যমুনা লাইফ ইন্সুরেন্সের সিইওর ফুলেল শুভেচ্ছা
নূরনবী সোহেল, নিজস্ব প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর–১ সংসদীয় আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এবং একই সঙ্গে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী জনাব সাঈদ আহমেদকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন যমুনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড-এর সিইও সিসি অজিত চন্দ্র আইস।
শুভেচ্ছা জ্ঞাপনকালে সিইও অজিত চন্দ্র আইস বলেন, শরীয়তপুরের জনগণের অকুণ্ঠ সমর্থন ও আস্থার প্রতিফলন হিসেবেই সাঈদ আহমেদের এ বিজয় অর্জিত হয়েছে। তিনি উল্লেখ করেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, জনসম্পৃক্ততা এবং নেতৃত্বগুণের কারণেই তিনি সাধারণ মানুষের হৃদয়ে আস্থা তৈরি করতে সক্ষম হয়েছেন। এ বিজয় কেবল একটি আসনের সাফল্য নয়, বরং এটি উন্নয়ন ও সুশাসনের প্রত্যাশারও বহিঃপ্রকাশ।
এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির উন্নয়ন প্রশাসন প্রধান কাজী মাহবুবে খোদা পাশা এবং এসডিএমডি ইনচার্জ খাইরুল মমিন কাজলসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা নবনির্বাচিত সংসদ সদস্যের প্রতি শুভকামনা জানিয়ে বলেন, তার সুদূরপ্রসারী চিন্তাভাবনা ও দায়িত্বশীল নেতৃত্ব শরীয়তপুর–১ আসনে উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে।
শুভেচ্ছা বিনিময়কালে যমুনা লাইফ ইন্সুরেন্সের সিইও বিশেষভাবে দেশের বীমা খাতের উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশে বীমা শিল্প অর্থনৈতিক নিরাপত্তা ও টেকসই উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ খাত। এ খাতের সম্প্রসারণ, গ্রাহক আস্থা বৃদ্ধি এবং আধুনিক নীতিমালা প্রণয়নে কার্যকর ভূমিকা অত্যন্ত প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, সংসদ সদস্য ও বিআইএ প্রেসিডেন্ট হিসেবে সাঈদ আহমেদ জাতীয় সংসদ ও নীতিনির্ধারণী পর্যায়ে বীমা শিল্পের উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
এ সময় সিইও অজিত চন্দ্র আইস নবনির্বাচিত এমপির কাছে বিশেষ অনুরোধ জানান, যাতে তিনি বীমা শিল্পের কাঠামোগত উন্নয়ন, ডিজিটাল রূপান্তর, দক্ষ মানবসম্পদ গঠন এবং গ্রাহকসেবার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণে সহযোগিতা করেন। তিনি বলেন, সরকারের সহায়ক নীতি ও যথাযথ তদারকি থাকলে বীমা খাত দেশের অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে সক্ষম হবে।
উত্তরে সাঈদ আহমেদ সকলের শুভেচ্ছা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নই তার প্রধান লক্ষ্য। পাশাপাশি দেশের বীমা শিল্পের অগ্রগতি ও আন্তর্জাতিক মানে উন্নীত করার ক্ষেত্রেও তিনি সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আশ্বাস দেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার বার্তা তুলে ধরে। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলে দেশের সামগ্রিক উন্নয়ন ও বীমা শিল্পের অগ্রযাত্রায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com