শহিদ সিরাজ স্মৃতি ইজিবাইক মালিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
সভাপতি পদে ইমাদুল, সাধারণ সম্পাদক পদে শেখ সজল নির্বাচিত
মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক
খুলনা শিরোমণি শহিদ সিরাজ স্মৃতি ইজিবাইক মালিক সমিতি দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত।২০ শে ডিসেম্বর শনিবার শিরোমনি বাইপাসস্থ শেখ ব্রাদার্স ভবনে সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। নির্বাচনে মোট সাতটি পদে দুইটি প্যানেলে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে ইমাদুল+সজল চ্যানেল সব কয়টি পদে জয়লাভ করেন। সভাপতি পদে মোঃ ইমাদুল হোসেন( আনারস) নির্বাচিত হয়েছে, সাধারণ সম্পাদক পদে শেখ সজল নির্বাচিত । এছাড়া অন্যান্য সহ-সভাপতি পদে এস এম তোফাজ্জেল হোসেন( মোটরসাইকেল), সহ সাধারণ সম্পাদক পদে গাজী ফারুক হোসেন( তালা) ,সাংগঠনিক সম্পাদক পদে শেখ তাজউদ্দিন ,লাইন সম্পাদক পদে মোঃ ওবায়দুল্লা শেখ( হাত), কোষাধ্যক্ষ পদে মোঃ আরাফাত হোসেন( গোলাপফুল) নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ ইফতে খায়রুল আলম বাপ্পি বলেন, শিরোমনি শহীদ সিরাজ স্মৃতি ইজিবাইক মালিক সমিতি শিরোমনি তেতুলতলা, খুলনার দ্বিবার্ষিক নির্বাচন অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে শতভাগ ভোটার উপস্থিতিতে উৎসব ওকার পরিবেশে ভোট গ্রহণসম্পন্ন হয়। ভোটগ্রহণ শেষে সকল প্রার্থীর উপস্থিতিতে চলে ভোট গণনা।
ভোট গণনা শেষে নির্বাচিত প্রার্থীদের ফলাফল ঘোষণা করেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটের সভাপতি সাংবাদিক শেখ বদরুদ্দীন এবং সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট ব্যাবসায়ী শাহিদুল ইসলাম।
নির্বাচন চলাকালীন ভোটকেন্দ্রে আসেন খুলনা ৫ আসনের বিএনপি'র ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আলহাজ্ব আলী আজগর লবি।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com