শহীদ আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকীতে ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্ট এর দোয়া ও ইলম মাহফিল’ এর আয়োজন
আহসান উল্লাহ খান ,নিজস্ব প্রতিবেদকঃশহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর তৃতীয় শাহাদাত বার্ষিকী স্মরণে ‘দোয়া ও ইলম মাহফিল ২০২৬’ আয়োজন করছে ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। আগামীকাল ১৪ আগস্ট ২০২৬, শুক্রবার, বাদ আসর প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়সহ দেশের সকল কার্যালয়ে একযোগে এ মাহফিল অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডি. এম. এমদাদুল হক স্বাক্ষরিত এক নির্দেশনায় প্রতিষ্ঠানের সকল পরিচালক, বিভাগীয় প্রধান, অফিস ইনচার্জ এবং সমন্বিত সকল সেলস টিমের সদস্যদের নিজ নিজ কার্যালয়ে উপস্থিত থেকে মাহফিলে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর তৃতীয় শাহাদাত বার্ষিকী স্মরণে আগামীকাল শুক্রবার বাদ আসর ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের প্রধান কার্যালয়সহ সকল কার্যালয়ে একযোগে ‘দোয়া ও ইলম মাহফিল ২০২৬’ অনুষ্ঠিত হবে।
মাহফিলটি সুন্দর, সুশৃঙ্খল ও যথাযথ মর্যাদার সঙ্গে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে নিজ নিজ কার্যালয়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের সকল পর্যায়ের কর্মকর্তা ও সেলস টিমের সদস্যদের সক্রিয়ভাবে অংশগ্রহণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, এ আয়োজনের মাধ্যমে মরহুম আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর রুহের মাগফিরাত কামনা এবং তাঁর জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হবে। পাশাপাশি মাহফিলে ইলমি আলোচনা ও দোয়ার আয়োজন থাকবে।
নির্দেশনায় মহান আল্লাহর কাছে এ দোয়া ও ইলমের আয়োজন কবুল করার পাশাপাশি মরহুমের জন্য রহমত ও মাগফিরাত কামনা করা হয়েছে।
ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিতব্য এ মাহফিল প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় থেকে শুরু করে সংশ্লিষ্ট সকল কার্যালয়ে একই সময়ে আয়োজনের মাধ্যমে পালন করা হবে।
আয়োজনে: ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড
ডি. এম. এমদাদুল হক
ব্যবস্থাপনা পরিচালক
ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com