শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
সুমন সাহা শালিখা প্রতিনিধিঃ
মাগুরার শালিখা উপজেলায় ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), শালিখার উদ্যোগে সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয়ভাবে এ দিনটি র্যালি, আলোচনা ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা নিতাই রায় চৌধুরী অনিবার্য কারণে উপস্থিত থাকতে পারেননি। তবে তাঁর অনুপস্থিতিতেই নির্ধারিত কর্মসূচি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, সমবায় সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই পল্লী উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পল্লী উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com