শালিখা উপজেলা আড়পাড়া বাজারের দক্ষিণ-পূর্ব পাশে জলাবদ্ধতা।
সুমন সাহা শালিখা প্রতিনিধি :
মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজারের প্রাণকেন্দ্র মাছ বাজারের দক্ষিণ-পূর্ব পাশে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে প্রায় শতাধিক পরিবারের জনজীবন চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। বছরের পর বছর ধরে স্থায়ী সমাধান না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাছ বাজারের ময়লা-আবর্জনাযুক্ত পানি সঠিকভাবে নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিপাত হলেই দূষিত পানি আশপাশের বসতবাড়িতে প্রবেশ করে। এতে শিশু, নারী ও বয়স্কসহ এলাকার বাসিন্দারা বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকছেন। একই সঙ্গে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে বাধ্য হচ্ছেন তারা।
এলাকাবাসীর অভিযোগ, পূর্বে স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে একটি ড্রেন নির্মাণ করা হলেও সেটি কার্যকরভাবে পানি নিষ্কাশনে সক্ষম হয়নি। এছাড়া ড্রেনটি সীমিত এলাকায় নির্মিত হওয়ায় আশপাশের বহু পরিবার এর সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই পুরো এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং মানুষের দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়।
জলাবদ্ধতার প্রভাব থেকে রেহাই পায়নি আড়পাড়া বাজারের অন্যতম পুরোনো চিকিৎসা প্রতিষ্ঠান সুপ্রিয়া ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালও। হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগী, স্বজন এবং চিকিৎসাসেবাদানকারী কর্মীদের প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। এতে স্বাস্থ্যসেবা কার্যক্রমও ব্যাহত হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ অবস্থায় এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট প্রশাসন এবং শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। জনস্বাস্থ্য, পরিবেশ এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রার স্বার্থে দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ ও স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com