শালিখা থানা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী-২০২৬ উপলক্ষে আনন্দ র্যালি ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
সুমন সাহা, শালিখা প্রতিনিধিঃ
মাগুরার শালিখা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান “শালিখা থানা মাধ্যমিক বিদ্যালয় সুবর্ণ জয়ন্তী-২০২৬” উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি ও মিলনমেলার আয়োজন করা হয় এবং সন্ধ্যা রাত থেকে গভীর রাত পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষানুরাগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সকালে র্যালিটি উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীদের মাঝে ছিল আনন্দ, উচ্ছ্বাস ও স্মৃতিচারণের আবেগঘন পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো মাননীয় মন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনাব নিতাই রায় চৌধুরী অনুপস্থিতিতে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রীপুত্র মিঠুন রায় চৌধুরী। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষানুরাগীরা।
আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান শুধু জ্ঞানার্জনের স্থান নয়, এটি মানুষ গড়ার অন্যতম ভিত্তি। প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা নতুন প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে এবং বিদ্যালয়ের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির পক্ষ থেকে সকল অতিথি, প্রাক্তন শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
অনুষ্ঠানের শেষ অংশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গভীর রাত পর্যন্ত চলছে।।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com