শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান -২০২৫
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে স্বনামধন্য শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে (১০ ডিসেম্বর) বুধবার সকাল সাড়ে দশ ঘটিকায় মনি উকিল স্মৃতি মিলনায়তনে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা -২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করেছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোঃ তরিকুল আলম সিদ্দিকী। স্বাগত বক্তব্য দেন স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক ও ফিন্যান্সের সহকারী অধ্যাপক মাহফুজুল হাসান ডন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের গভনিং বডির সভাপতি মোঃ লতিফুর রহমান। অনুষ্ঠানে আরোও অতিথিরা ছিলেন, অত্র কলেজের উপাধ্যক্ষ মোঃ শরিফুর ইসলাম,সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান, অত্র কলেজের ক্রীড়া কমিটি আহবায়ক ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হাবিবুর রহমান, ইংরেজি ও শিক্ষক প্রতিনিধি প্রভাষক নওসাবাহ নওরীন,ইসলাম শিক্ষা ও শিক্ষক প্রতিনিধি প্রভাষক মোঃ ফরহাত হোসেন ও মার্কেটিং ও শিক্ষক প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১৪ টি বিষয়ের অংশগহনকারীর মধ্যে ৪২ জন শিক্ষার্থী বিজয়ী হয়েছে। ক্রীড়া প্রতিযোগিতায় ১৩ টি খেলায় অংশগ্রহনকারীর মধ্যে ৩৯ জন শিক্ষার্থী বিজয়ী হয়েছে। শিক্ষক - শিক্ষিকা ১২ টি বিষয়ে সাহিত্য ও সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর মধ্যে ৩৬ জন বিজয়ী হয়েছেন এবং অত্র কলেজের কর্মচারীরা ৩ টি ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর মধ্যে ৯ জন বিজয়ী হয়েছেন। প্রত্যেক বিজয়ীকে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দরা।পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথি সহ শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com