বেসরকারি স্কুল-কলেজে কর্মরত পৌনে চার লাখ শিক্ষক-কর্মচারীর ডিসেম্বর মাসের বেতন চলতি সপ্তাহে হতে পারে। এ ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামী বুধবারের মধ্যে জিও (সরকারি আদেশ) জারি করতে হবে।
সোমবার (৫ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল সূত্রে জানা গেছে, গত ১ জানুয়ারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে এখনো জিও জারি হয়নি।
বুধবারের (৭ জানুয়ারি) মধ্যে জিও জারি হলে আগামী বৃহস্পতিবার বিকেলে শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে।
ইএমআইএস সেলের এক কর্মকর্তা জানান, সব তথ্য আইবাসে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ে জিও এর জন্য ফাইলও পাঠানো হয়েছে। জিও হয়ে গেলে আগামী ৮ জানুয়ারি শিক্ষক-কর্মচারীরা বেতন পেতে পারেন।
তবে জিও জারি হতে বিলম্ব হলে শিক্ষক-কর্মচারীরা আগামী সপ্তাহে বেতন-ভাতা পাবেন।
জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠানো হয়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com