শিবগঞ্জে র্যাবের সফল অভিযানের ৩ কেজি ৩’শ গ্রাম গান পাউডার উদ্ধার
মাহিদুল ইসলাম ফরহাদ , চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩ কেজি ৩০৬ গ্রাম গান পাউডার ও ককটেল তৈরীর সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। গত শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের বেরিবাঁধ এলাকায় এ অভিযান চালায় র্যাব সস্যরা। গতকাল শনিবার র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় শিবগঞ্জ থানাধীন ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৫নং বেরিবাঁধ সংলগ্ন জনৈক পলাশের লিচু বাগানের ভিতর ২টি প্লাষ্টিকের ব্যাগ পড়ে আছে। এ তথ্য পাওয়ার পর র্যাব-৫ ক্যাম্পের র্যাবের একটি দল গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে ২টি ব্যাগের ভিতরে রক্ষিত পলিথিনে মোড়ানো সাদা, কালো ও হলুদ বর্ণের গান পাউডার সদৃশ্য গুড়া পদার্থ, ৮৫৫ গ্রাম ককটেল তৈরীর কাঁচের গুড়া, ৮০২ গ্রাম পাথর, ১৮৭ গ্রাম লোহার পেরেক, ২টি লাল রংয়ের কসটেপ, ১২টি জর্দার কৌটা ও ৬টি গ্যাস লাইটার আলামত হিসাবে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত সমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com