শিবরাত্রিতে পুজো দিতে মন্দিরে ভক্তদে ভিড় ,অন্যদিকে ফুলের দাম আগুন।
আজ ১৫ ই ফেব্রুয়ারি রবিবার, শিবরাত্রির রাতে জমে উঠেছে শিব মন্দির ও শিব দুর্গা মন্দিরে ভক্তদের ভিড়। পূজা দিতে ভিড় জমিয়েছেন বহু মহিলা ভক্তরা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে পূজো দেওয়ার অপেক্ষায়, পুরোহিত মশাই এক একটি করে নাম ডেকে পুজো করাচ্ছেন। কেউ কেউ পূজো দিয়ে বেরিয়ে এসে মোমবাতি জেলে বাবাকে স্মরণ করছেন।এই শিবরাত্রিতে মেয়েরা উপোশ করে শিবের ব্রত পালন করেন মঙ্গল কামনার জন্য। বাবার মাথায় জল ঢেলে সারারাত ধরে উপস থাকেন। পরের দিন আবার বাবার মাথায় জল ঢেলে ব্রতভঙ্গ করেন।
আর এই শিবরাত্রিকে কেন্দ্র করেই জমে উঠেছে ফুলের দোকান থেকে শুরু করে ফলের দোকান ও মিষ্টির দোকান।। কিন্তু ভক্তরা বাজারে ফুল কিনতে এসে বিপদে পড়েন। কারণ শিবের মাথায় জল ঢালতে যে উপকরণ গুলি লাগে তাহার দাম আগুন। আরো অনেকে তার প্রয়োজনে জিনিস না পেয়ে ফিরে যাচ্ছেন। জানালেন কি করব না পেলে। দাম বেশি নিলেও পাওয়া যাচ্ছে না, যতটুকু পারবো সেই দিয়েই বাবাকে সন্তুষ্ট করবো।
একটি আকন্দ ফলের দাম কোথাও ৩০ টাকা , ৪০ টাকা আবার কোথাও ৫০ টাকা,
আকন্দ মালা ৫০ টাকা থেকে শুরু।
একটা ধুতরা ফুলের দাম কোথাও কুড়ি টাকা কোথাও ২৫ টাকা।
একটা নীল অপরাজিতা মালার দাম মিনিমাম ৭৫ টাকা থেকে শুরু।
কাঁচা বেল কোথাও কুড়ি টাকা, কোথাও ২৫ টাকা।
একটা গাঁদা ফুলের চেন 40 থেকে 50 টাকা, একটা জবা ফুলের মালা, ৭৫ টাকা থেকে দেড়শো টাকা।
তেমনি ফলের দোকানেও গিয়ে দেখা গেল, শশা ১২০ টাকা থেকে ১২৫ টাকা কেজি। আপেল ২৫০ টাকা থেকে ৩০০ টাকা কেজি, তরমুজ ৫০ থেকে ৬০ টাকা কেজি, কমলালেবু কুড়ি টাকা থেকে ২৫ টাকা পিস। কলা ৮০ টাকা ডজন। পাকা পেঁপে ষাট টাকা কেজি, সাকালু ৮০ টাকা কেজি। একটা ডাব ৬০ টাকা থেকে ৮০ টাকা। পেয়ারা ১২০ টাকা কেজি।
এইভাবে ফুল ও ফলের দাম বেড়ে যাওয়ায় অনেকটাই চিন্তিত হয়ে পড়েন ভক্তরা। ওর অনেকে বলেন টাকা নিয়ে এসেও ফিরে যেতে হচ্ছে বাবার জিনিস না পেয়ে, বাবার মাথায় দেওয়া প্রয়োজনীয় জিনিস পেলাম না।
সন্ধ্যা থেকেই ভিড় জমে উঠছে মন্দিরগুলি, এত রাত বাড়ছে পাড়ার মোড়ে মোড়ে মন্দির গুলিতে ভিড় আরো বেশি হচ্ছে।, অন্যদিকে চোখে পড়লো ভক্তরা বাবার মাথায় জল ঢালতে চলেছেন বাঁকে করে জল নিয়ে, তাদের মুখে একটাই নাম ভোলে বাবা পার করেগা। বোম বোম তারেক বুম।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com