শিশু সাজিদকে উদ্ধার কাজে সাহসিকতার স্বীকৃতি
রাজশাহীতে ভেকু চালক ও পরিচালনাকারীরা পেলেন সম্মাননা
রাজশাহীর তানোরে কূপে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার অভিযানে সাহসিকতা ও মানবিকতার পরিচয় দেওয়ায় ভেকু মেশিন দিয়ে মাটি খননে নিয়োজিত ভেকু চালক ও পরিচালনাকারীদের সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার বিকেলে রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের এ সম্মাননা দেওয়া হয়। উদ্ধার কার্যক্রম চলাকালে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেও নিরবচ্ছিন্নভাবে ভেকু মেশিন পরিচালনা করে উদ্ধার তৎপরতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারা।
এ সময় ভেকু পরিচালনা টিমের প্রধান সাজ্জাদ হোসেন বলেন,
“আমিসহ আমাদের টিমকে আনুষ্ঠানিকভাবে সম্মানিত করায় আমরা কৃতজ্ঞ। কর্তৃপক্ষ আমাদের সনদপত্র দেওয়ার আশ্বাসও দিয়েছেন।”
তিনি আরও বলেন,
“এই স্বীকৃতি আমাদের জন্য গর্বের হলেও সবচেয়ে বড় কষ্ট হলো—যদি শিশুটিকে জীবিত উদ্ধার করা যেত, সেটাই হতো আমাদের সবচেয়ে বড় সাফল্য।”
ফায়ার সার্ভিস সূত্র জানায়, উদ্ধার অভিযানে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টাই ছিল এই জটিল অভিযানের মূল শক্তি। মানবিক দায়িত্ব পালনে ভেকু চালকদের ভূমিকা প্রশংসনীয়।
মামুনুর রশিদ মামুন স্টাফ রিপোর্টার
তানোর রাজশাহী।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com