শৈলকুপায় বিএনপির দুই পক্ষের মারামারিতে ০৫ জন আহত
আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু সংবাদদাতা,
আজ ৯.৩০ মিনিটের সময় ঝিনাইদহ জেলার, শৈলকুপা উপজেলার, ০৯নং মনোহরপুর ইউনিয়নের, বিষ্ণুদিয়া গ্রামে, জনৈক মশিয়ার এর বাড়ির সামনে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল হোসেন এর ছেলে ও শৈলকুপা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন এবং জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও এলাকার মাতব্বর জাহিদ চৌধুরী সমর্থিত দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মারামারিতে ৪/৫ জন আহত হয়েছেন।আহত ব্যক্তিরা হলেন- মোঃ সাজ্জাদ হোসেন গ্রুপ সমর্থিত (ক) ফদিয়ার মেম্বার (৫০), পিতা- মৃত মতলব শেখতি; (খ) মোঃ জাহিদুল বিশ্বাস (৪০), পিতা- মৃত নূর ইসলাম; (গ) আহম্মাদ শেখ (৫৫), পিতা- মৃত মনসুর আলী; (ঘ) সোহেল বিশ্বাস (২৭), পিতা- আহম্মাদ বিশ্বাস; (ঙ) তুহিন মোল্লা (৩৫), পিতা- হাকিম মোল্লা; সর্ব গ্রাম- বিষ্ণুদিয়া, উপজেলা- শৈলকুপা। হামলাকারীরা হলেন জাহিদ চৌধুরী গ্রুপ সমর্থিত (ক) মোঃ মিজানুর রহমান (৪২), পিতা- চাঁদ আলী; (খ) শরিফুল মেম্বার (৫০), পিতা- আতাউল হক; (গ) মোঃ মোহন (৩৫), পিতা- বাবলু; (ঘ) দিয়ানত শেখ (৫০), পিতা- আরবদি শেখ; (ঙ) মোঃ ইকবাল হোসেন (৪০), পিতা- ফজলুর রহমান; (চ) সুমন (৩৭), পিতা- বাবলু; (ছ) হান্নান (৫০), পিতা- মৃত মুকাব্বর; (জ) শাহরিয়ার (৪০), পিতা- বদর উদ্দিন; সর্ব গ্রাম- বিষ্ণুদিয়া, উপজেলা- শৈলকুপা, জেলা- ঝিনাইদহসহ ১০/১২ জন।। আহত ব্যক্তিদের স্থানীয় এলাকাবাসী উদ্ধার শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন।
উক্ত মারামারির খবর পেয়ে স্থানীয় শৈলকুপা আর্মি ক্যাম্পের সদস্যগণ ও শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com