শোক সংবাদ..
বিশেষ প্রতিনিধি।
মোঃ মাইনুদ্দিন শিকদার।
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের মাঝগ্রামের কৃতি সন্তান এবং একই ইউনিয়নের পানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ খায়রুল বাশার আর নেই।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ রাত আনুমানিক ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরেই কিডনি সমস্যা জনিত রোগে ভুগছেন মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন ও সহকর্মী, শিক্ষার্থীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মোঃ খায়রুল বাশার ছিলেন অত্যন্ত বিনয়ী ও নম্র ভদ্র মানুষ তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মোঃ খায়রুল বাশার দীর্ঘদিন ধরে পানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুনামের সঙ্গে শিক্ষকতা করে আসছিলেন। তিনি ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক। তাঁর মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে গভীর শোক বিরাজ করছে।
এদিকে, তাঁর মৃত্যুতে গলাচিপা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম সগির গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করে তিনি বলেন আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com