1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

সরকারি অর্থ আত্মসাত ও অনিয়মের অভিযোগে জর্জরিত বুরুদিয়া ইউনিয়ন পরিষদ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি, আল আমিন
  • আপডেটের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১ সময়

সরকারি অর্থ আত্মসাত ও অনিয়মের অভিযোগে জর্জরিত বুরুদিয়া ইউনিয়ন পরিষদ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি, আল আমিন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ৫নং বুরুদিয়া ইউনিয়ন পরিষদে চলছে স্বজনপ্রীতি, অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের মহোৎসব। স্থানীয়দের অভিযোগ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান) শাহজাহান পরিষদে একচ্ছত্র প্রভাব বিস্তার করে প্রতিষ্ঠানটিকে ব্যক্তিগত দপ্তরে পরিণত করেছেন।

পরিষদের ১২ সদস্যের গৃহীত সিদ্ধান্ত উপেক্ষা করে টিআর, কাবিটা ও ১% খাতের টাকার কোনো সঠিক হিসাব-নিকাশ নেই বলে জানা গেছে। জন্ম ও মৃত্যু নিবন্ধনেও সরকারি নির্ধারিত ফি-এর চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করা এখন নিয়মে পরিণত হয়েছে বলে অভিযোগ রয়েছে।

সম্প্রতি পরিষদের তহবিলে জমাকৃত ১% খাতের মোটা অঙ্কের অর্থ ব্যয়ের বিষয়ে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। এমনকি অধিকাংশ ওয়ার্ড সদস্যও জানেন না এই অর্থ কোথায় ব্যয় হয়েছে।

২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজাহান নিজেকে সর্বশক্তিমান হিসেবে প্রতিষ্ঠা করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য আল আমিন ও সংরক্ষিত মহিলা সদস্য লিমা খাতুন ছাড়া অন্য সদস্যরা কার্যত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে বঞ্চিত হচ্ছেন।

এছাড়া আলমদী এলাকায় একটি পুরাতন ভাঙা ব্রিজ সংস্কার প্রকল্পেও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, নিম্নমানের কংক্রিট ও ঢালাই সামগ্রী ব্যবহার করে প্যানেল চেয়ারম্যান নিজেই কাজটি পরিচালনা করছেন, যাতে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করা যায়।

প্যানেল চেয়ারম্যান শাহজাহান মুঠোফোনে গণমাধ্যম প্রতিনিধিকে জানান, “ওয়ান পার্সেন্ট খাতের টাকায় একটি স্কুলের গেট নির্মাণ করা হয়েছে।” অন্যদিকে ক্ষতিগ্রস্ত ব্রিজ সংস্কারের বিষয়ে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

স্থানীয়রা এ বিষয়ে জরুরি তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd