সরস্বতী পূজা উপলক্ষে প্রত্যয় তরুণ সংঘের উদ্যোগে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
বাদল চন্দ্র ধর, ঝালকাঠি সদর
ঝালকাঠির অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় তরুণ সংঘ–এর উদ্যোগে সরস্বতী পূজা উপলক্ষে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
গত ২৩ জানুয়ারি (শুক্রবার) রাত ৮টায় ঝালকাঠি শ্রীশ্রী রাধাগোবিন্দ আঙ্গিনা পাবলিক হরিসভায় এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আওতায় ৪০ জন শিশুর হাতে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। শিক্ষা উপকরণ পেয়ে শিশুদের মধ্যে ছিল আনন্দ ও উচ্ছ্বাস—তাদের মুখে হাসি আর চোখে দেখা যায় ভবিষ্যতের স্বপ্ন। অভিভাবকরা জানান, এসব উপকরণ শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়াবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. অসীম কুমার সাহা, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ঝালকাঠি জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, সাংবাদিক মানিক রায় এবং মো. মাহমুদুল হাসান (আদিল)।
এছাড়াও উপস্থিত ছিলেন ঝালকাঠি শ্রীশ্রী রাধাগোবিন্দ আঙ্গিনা পাবলিক হরিসভার সাধারণ সম্পাদক ইঞ্জিঃ অসিত কুমার সাহা, বঙ্কিম কুমার দে, সুকদেব গোস্বামী ব্রজবাসীসহ আরও অনেকে।
প্রত্যয় তরুণ সংঘের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মুখ্যপাত্র যুবরাজ দাস, সাধারণ সম্পাদক হৃদয় কর্মকার, কোষাধ্যক্ষ উজ্জল দুয়ারী, প্রচার সম্পাদক উৎসব দাস, সহ-প্রচার সম্পাদক সীমান্ত দত্ত, সাংস্কৃতিক সম্পাদক টুটুল চন্দসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পঙ্কজ কুমার দে, মুখ্যপাত্র, প্রত্যয় তরুণ সংঘ। তিনি বলেন,
“একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে আজকের শিশুদের শিক্ষার ওপর। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ করে দিতে পারলে তারাই একদিন দেশ গঠনে নেতৃত্ব দেবে। সেই লক্ষ্যেই প্রত্যয় তরুণ সংঘ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
সংগঠনের সাধারণ সম্পাদক হৃদয় কর্মকার বলেন,
“শুধু শিক্ষা উপকরণ বিতরণ নয়, শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। দরিদ্র ও অবহেলিত শিশুদের শিক্ষা নিশ্চিত করতে সমাজের প্রতিটি সচেতন মানুষের এগিয়ে আসা প্রয়োজন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
বক্তারা আরও বলেন, শিক্ষা একটি সম্মিলিত দায়বদ্ধতা—যেখানে পরিবার, সমাজ ও স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রত্যয় তরুণ সংঘের নেতৃবৃন্দ জানান, মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংগঠনটি শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সচেতনতা ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ নানা ক্ষেত্রে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com