সরাইলে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে ৪ জনের কারাদণ্ড
আব্বাস উদ্দিন:জেলা প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় কৃষি জমিতে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটা ও বিক্রি করার অপরাধে ৪জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (২২ ডিসেম্বর) উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি ও জয়ধরকান্দি মৌজায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সরকার। এ সময় অভিযানে থানা পুলিশের একটি দল ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করে।দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, লাদেন (২২), আক্তার হোসেন (৩৭), ফয়সাল (১৯) ও আব্দুল রশিদ (৩৬)।
এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবকর সরকার বলেন, উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি ও জয়ধরকান্দি মৌজায় অবৈধ ভাবে ভেকু দিয়ে কৃষি জমির মাটি কাটা ও বিক্রি করার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ ও ৫ ধারা লঙ্গনের দায়ে মোঃ লাদেন (২২) ও আক্তার হোসেন (৩৭), ০১ বছর করে বিনাশ্রম কারাদন্ড এবং ফয়সাল (১৯) ও আব্দুল রশিদ (৩৬) ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
তিনি আরও বলেন, “কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com