সরাইলে নুরু আলী হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
আব্বাস উদ্দিন:জেলা প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ এলাকায় চাঞ্চল্যকর ও নৃশংস নুরু আলী মিয়া হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজপথ।
শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬ইং) বিকেলে কালিকচ্ছ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
হত্যাকারীদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানিয়ে এলাকাটি এখন বিচারপ্রার্থীদের স্লোগানে মুখরিত।
মানববন্ধনে বক্তারা বলেন, নুরু আলী মিয়াকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা সভ্য সমাজে কল্পনা করা যায় না। ঘটনার পর বেশ কিছু সময় অতিবাহিত হলেও মূল আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে থাকা অত্যন্ত উদ্বেগজনক।
বক্তারা প্রশাসনের প্রতি আল্টিমেটাম দিয়ে বলেন,খুব দ্রুত সময়ের মধ্যে যদি সকল আসামিকে গ্রেফতার করা না হয়, তবে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন: মোঃ মনিরুজ্জামান মানিক, সাধারণ সম্পাদক, কালিকচ্ছ ইউনিয়ন বিএনপি, আতিকুর রহমান হেলো মিয়া, জয়েন্ট সেক্রেটারি, কালিকচ্ছ ইউনিয়ন বিএনপি, মোঃ মজিবুর রহমান, সাবেক মেম্বার, মোঃ সেলিম মিয়া, সহ-দপ্তর সম্পাদক, কালিকচ্ছ ইউনিয়ন বিএনপি, মোঃ দুলাল মৃধা, বিশিষ্ট ব্যবসায়ী, কালিকচ্ছ বাজার, মোঃ সেলিম বক্স, বিশিষ্ট ব্যবসায়ী এবং মাওলানা মোঃ আল-আমিন, মনিরভাগ জামে মসজিদ।
বক্তারা বিশেষ করে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, নিরীহ নুরু আলী মিয়ার পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। অপরাধীরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে। বক্তারা অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল কালিকচ্ছ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নিহতের স্বজনসহ কয়েকশ এলাকাবাসী অংশগ্রহণ করেন। সকলের চোখে-মুখে ছিল স্বজন হারানোর বেদনা আর বিচার পাওয়ার আকুলতা।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com