সরাইলে পুলিশের সফল অভিযানে ৮জন গ্রেফতার,ইয়াবা উদ্ধার
মোঃআব্বাস উদ্দিন:প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া)
সরাইলে বিভিন্ন প্রকারের অপরাধ মূলক কার্যক্রম বন্ধ করার লক্ষে সরাইল থানা পুলিশ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায়
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাস, মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশের চলমান বিশেষ অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের নেতাসহ বিভিন্ন মামলার মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একজন মাদক কারবারির কাছ থেকে ২৪ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৩ জুন) সরাইল থানা পুলিশের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিয়মিত মামলার চারজন পলাতক আসামি, একজন মাদক কারবারি, দুইজন পরোয়ানাভুক্ত আসামি এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন একটি রাজনৈতিক মামলার এজাহারভুক্ত ও পলাতক আসামি। তারা হলেন শাহজাদাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুছা মিয়া (৩৮), শাহজাদাপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তোছাদ্দেক হোসেন (৩২), শাহজাদাপুর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সালাউদ্দিন আহমেদ মাখন (৪৯) এবং চুন্টা ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী নজরুল ইসলাম (৩০)। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে সরাইল থানার মামলা নং-২৫, জিআর-১৭৩/২৬, তারিখ ১৮ মে ২০২৬, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর ৬, ৭ ও ১০ ধারায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তারি অভিযান চলছিল। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন বলে পুলিশের দাবি। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সরাইল থানার এসআই (নিরস্ত্র) মো. ফারুক আহমদ। এদিকে মাদকবিরোধী অভিযানে চুন্টা ইউনিয়নের রসুলপুর পশ্চিমপাড়া এলাকার আবুল হোসেন (৬০) নামে এক ব্যক্তিকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়। পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে। এ অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) মো. বখতিয়ার আলম।
অভিযানে আরও দুইজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কুট্টাপাড়া এলাকার জুনাইদ (৩২)-এর বিরুদ্ধে জিআর-৬৪২/১৮ মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল। অপরদিকে বড্ডাপাড়া এলাকার আজিজ মিয়া (৩৫)-এর বিরুদ্ধে সিআর নং-৪৯৭/২৫ মামলায় বিদ্যুৎ আইনের ৩২, ৩৩ ও ৩৮ ধারায় আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। অভিযানে অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করেন। পরোয়ানা তামিলের দায়িত্ব পালন করেন এএসআই (নিরস্ত্র) আলমগীর হোসেন।
এছাড়া জনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় রসুলপুর মধ্যপাড়া এলাকার মো. জীবন (২২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ অভিযান পরিচালনা করেন এএসআই (নিরস্ত্র) আরফিন জাহান।
সরাইল থানা পুলিশ জানিয়েছে, সন্ত্রাস, মাদক, চুরি, ছিনতাই, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে জনগণের সহযোগিতাও কামনা করেছে সরাইল থানা পুলিশ।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com