সরাইলে শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং মাদক ও মাদকাসক্ত মুক্ত সমাজ চাই শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।
আব্বাস উদ্দিন:জেলা প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া)
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা
জেলার সরাইল উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তর সরাইল এর উদ্যোগে শান্তি শৃঙ্খলা উন্নয়নে সামাজিক সচেতনায় যুবদের ভূমিকা ও মাদক ও মাদকাসক্ত মুক্ত সমাজ চাই শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত পর পর দুটি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়াস্থ কর্মকর্তা নজরুল ইসলাম, সরাইল থানার ভারপ্রাপ্ত অফিসার মোঃ মোরশেদুল আলম চৌধুরী সরাইল সদর চেয়ারম্যান আবদুল জব্বার, বি আর ডি বি অফিসার মাসুদ রানা, সমাজ সেবা অফিসার পারভেজ আলম, প্রানী সম্পদ অফিসার ডাঃ মনছুর আহমেদ,
আরোও উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনিসুল ইসলাম ঠাকুর , সরাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল,আশুগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আবু আসিফ।সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার,সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরীর উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন সরাইল ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুল করিম।
অনুষ্ঠান দুটিতে সভাপতিত্ব করেন উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা মোঃ আমির আলী ও আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মেহেরুন নিছা মেহেরীন। পরিচালনায় ছিলেন যথাক্রমে যুব উন্নয়ন অফিসার এস এস জসিম উদ্দিন ও শাহাগীর মৃধা।
উভয় প্রোগ্রামে উপজেলার সকল দপ্তরের অফিসার, একাধিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, একাধিক সংগঠনের মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আব্বাস উদ্দিন
২১/১০/২৫
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com